সিটি ইউনিভার্সিটির সঙ্গে স্টেকোম ইউনিভার্সিটির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেকোম ইউনিভার্সিটির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. জোসেপ তেগুহ সেনতোজা। সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য ড. মো. শাহ্-ই-আলম।

ইন্দোনেশিয়ার স্টেকোম ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে ঢাকার সিটি ইউনিভার্সিটি। গত ১৫ জুন অনলাইনে জুম সফটওয়্যারের মাধ্যমে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।

স্টেকোম ইউনিভার্সিটির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. জোসেপ তেগুহ সেনতোজা। সিটি ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য ড. মো. শাহ্-ই-আলম।

ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরাও। চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকেরা নিজ নিজ দেশের গণ্ডি পেরিয়ে ভিনদেশে গবেষণার সুযোগ পাবেন। এ ছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সফর ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ই গবেষণায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা ব্যক্ত করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. শাহ্-ই-আলম।