সিটি করপোরেশনকে ভ্যান দিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২০টি ভ্যানগাড়ি ও ২০০টি বিন হস্তান্তর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। সম্প্রতি আন্দরকিল্লার নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. খোরশেদুল আলম এই ভ্যান ও বিন তুলে দেন।
এ সময় মেয়র বলেন, নাগরিক সেবার অংশ হিসেবে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নাগরিক দায়বদ্ধতা থেকে যেসব প্রতিষ্ঠান সিটি করপোরেশনের পাশে এসে দাঁড়িয়েছে তাদের সিটি করপোরেশন সাধুবাদ জানাচ্ছে। গ্রিন ও ক্লিন সিটি গড়ার সঙ্গে আজ থেকে যুক্ত হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
মো. খোরশেদ আলম বলেন, ‘সামাজিক এবং নাগরিক দায়বদ্ধতা থেকে আমাদের ব্যাংক ক্লিন সিটি ভাবনার সঙ্গে একাত্ম হয়েছে।’
ভ্যান ও বিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মনজুরুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি মোহাম্মদ ইসহাক, সৈয়দ নুরুল কবির, সৈয়দ মাহমুদ আকতার, এসভিপি মোহাম্মদ কামাল উদ্দিন, ভিপি মোহাম্মদ রোকন উদ্দিন খান, এফএভিপি বিশ্বজ্যোতি সেন, মো. সাজ্জাদ রানা, জেএভিপি কৌশিক বড়ুয়া, জ্যেষ্ঠ মইনুল হাসান প্রমুখ।