সিটি করপোরেশনের অনুন্নত গ্রাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহরা পানি শোধনাগার প্রকল্পের সীমানাপ্রাচীর ঘেঁষেই প্রমোদ চৌধুরীর বসতঘর। তাঁর ঘরের অকেজো নলকূপটি দেখিয়ে বললেন, ‘এলাকার ঘরে ঘরে পানির সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াসা। সংযোগ তো দূূরের কথা, এখন নলকূপে এক ফোঁটা পানিও পাই না। পানির কষ্টে তো বাঁচি না। অথচ ওয়াসার পানি শোধনাগার প্রকল্পের জন্য বাপ-দাদার জমি হারিয়েছি।’ ওয়াসা সড়কের মোড়ে দেখা মেলে রঞ্জিত কুমারের সঙ্গে। তিনি বলেন, ‘এটা নাকি করপোরেশন এলাকা। সড়কে নেই সড়কবাতি। রাত হলেই চলে চুরি-ছিনতাইয়ের মচ্ছব। পুলিশ তো এ এলাকায় আসে না।’মধ্যম মোহরার বাসিন্দা ফরিদুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেখুন না রাস্তাঘাটের কী করুণ হাল। বর্ষায় হাঁটতে হয় হাফপ্যান্ট পরে।’ উত্তর মোহরার বাসিন্দা প্রকাশ ধর, আবুল হোসেন ও দেলোয়ার হুসেন। এঁদের সঙ্গে এ প্রতিবেদকের সাক্ষার্যা হয় স্থানীয় মকবুল সারাংয়ের বাড়ির প্রবেশমুখে। তাঁদের প্রশ্ন একটাই, ‘সিটি করপোরেশনের এ এলাকা আর কত দিন অজপাড়া গাঁ থাকবে?’ আবুল হোসেন বলেন, ‘করের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে করপোরেশন আমাদের উপহার দিয়েছে পাহাড়সমান সমস্যা। এ এলাকাকে (উত্তর মোহরা) শহর বলতে লজ্জা হয়।’মোহরা ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়াই বুঝিয়ে দেয় এ ওয়ার্ডের অবস্থা কী রকম। উত্তর মোহরার রাস্তাঘাট, শিক্ষা, মানুষের জীবনযাত্রার মান, বাসিন্দাদের বাড়িঘরের অবকাঠামোই বলে দেয় এটি এখনো একটি অনুন্নত গ্রাম। দক্ষিণ মোহরার কালুরঘাট ভারী ও ক্ষুদ্র শিল্প এলাকায় অসংখ্য ছোট-বড় শিল্পকারখানার অস্তিত্ব থাকলেও মধ্যম ও উত্তর মোহরার প্রায় রাস্তাঘাট কাঁচা ও ইট বিছানো। ওই এলাকায় নেই কোনো কলেজ। সূত্রমতে, ছয় বর্গকিলোমিটার আয়তনের এ ওয়ার্ডের জনসংখ্যা ৭০ হাজার। স্থানীয় বিত্তশালী ব্যক্তিদের উদ্যোগে একটি বালিকা বিদ্যালয়সহ তিনটি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও ছাফা-মোতালেব নামের একমাত্র কলেজটির অবস্থান দক্ষিণ মোহরায়। স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য মহিলা কাউন্সিলর জোবাইদা নার্গিস খানের বাড়িসংলগ্ন একটি নগর স্বাস্থ্যকেন্দ্র এবং দক্ষিণ মোহরায় একটি নগর মাতৃসদন হাসপাতাল আছে। তবে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, এসব স্বাস্থ্যকেন্দ্রে যথাযথ চিকির্যাসা পান না রোগীরা। জানালিহাট রেলওয়ে স্টেশনের অদূরে নগর মাতৃসদন হাসপাতালে ১৭ মে দুপুর একটায় দেখা যায়, এ হাসপাতালের আন্তবিভাগ খোলা রয়েছে। সেবিকা রাবু আরা বলেন, এ হাসপাতালে শয্যা রয়েছে পাঁচটি। প্রতিদিন তিন-চারজন গাইনি রোগী ভর্তি থাকেন। একজন আবাসিক চিকির্যাসা কর্মকর্তা ও সাতজন স্বাস্থ্য (মেডিকেল) কর্মকর্তা আছেন। তবে দুপুর একটায় একজন স্বাস্থ্য কর্মকর্তার দেখা পাওয়া যায়নি। রাবু আরা বলেন, ‘ম্যাডাম (স্বাস্থ্য কর্মকর্তা ইসমত আরা) একটু বাইরে গেছেন। আবার আসবেন।’মধ্যম মোহরায় ২০০০ সালে নগর স্বাস্থ্যকেন্দ্রের পাশে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী একটি দাতব্য চিকির্যাসালয় ও মাতৃসদন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও বাস্তবে কোনো চিকির্যাসা কার্যক্রম আজও শুরু হয়নি। জানা গেছে, মোহরা ওয়ার্ডেই এ কে খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুস ছালাম, বিজিএমইএর এম এ সালাম, এরশাদ উল্লাহসহ একাধিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদের বাড়ি। স্বভাবতই জনমনে প্রশ্ন উঠেছে, নাম করা এসব লোকের এলাকা এত অনুন্নত কেন? এ ব্যাপারে চউক চেয়ারম্যান আবদুস ছালাম জানান, সিটি করপোরেশনের সীমিত আয় দিয়ে ওয়ার্ডের সব উন্নয়ন সম্ভব নয়। সরকারের কাছে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে যেতে হবে। আর এ দায়িত্ব জনপ্রতিনিধির। সরকারের উন্নয়ন বরাদ্দ ও সিটি করপোরেশনের বরাদ্দের সমন্বয় সাধন হলে মোহরা পরিণত হবে একটি আদর্শ ও সমৃদ্ধ ওয়ার্ডে। শহরতলি বুড়িশ্চর ইউনিয়ন থেকে মোহরা ওয়ার্ড উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে বলেও তিনি স্বীকার করেন।সরেজমিনে দেখা গেছে, এ ওয়ার্ডের বিশেষ করে মধ্যম ও উত্তর মোহরা এলাকার রাস্তাঘাটের করুণ হাল। অধিকাংশ সড়ক এখনো ইট বিছানো। এলাকায় রয়েছে তীব্র পানিসংকট। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, মোহরা পানি শোধনাগার প্রকল্পের জন্য একাধিক গভীর নলকূপ স্থাপনের কারণে এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম ওয়াসার একজন কর্মকর্তা এর সত্যতাও স্বীকার করেন। স্থানীয় মহিলা কাউন্সিলর জোবাইদা নার্গিস খান বুড়িশ্চর ইউনিয়ন থেকে তাঁর এলাকা উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে বলে জানান। তিনি আরও জানান, এলাকার অনেক রাস্তাঘাট এখনো অবহেলিত। স্বাস্থ্যসেবারও একই হাল। তবে তিনি উন্নয়ন খাতে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সহযোগিতায় গত বছর প্রায় ২০ লাখ টাকা উন্নয়ন বরাদ্দ পেয়েছেন বলে জানান। এদিকে উত্তর মোহরা এলাকায় হালদা নদীর তীরে গড়ে ওঠা চার-পাঁচটি ইটভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে উঠছে পরিবেশ। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ও বিশ্বের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। এলাকাবাসীর দাবি, এলাকার পরিবেশ বাঁচাতে হলে সরকারকে ইটভাটাগুলো বন্ধের উদ্যোগ নিতে হবে।