সিটি করপোরেশনের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য মেয়রের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম টাইগারপাস সিটি করপোরেশনের পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকি নিয়ে অবৈধভাবে বসবাস করছেন, তাঁদের ঝুঁকিপূর্ণ জীবন থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে উক্ত এলাকায় ১৫ গণ্ডা জায়গার ওপর সাত তলাবিশিষ্ট আবাসন ভবন নির্মাণ করে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। এতে প্রায় ২০০ পরিবারকে পুনর্বাসন করা হবে। ইতিমধ্যে সিটি করপোরেশন তাদের তালিকা লিপিবদ্ধ করে উচ্ছেদের নোটিশও দিয়ে দিয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩তম সাধারণ সভায় এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।