সিটি করপোরেশনের পাঁচ বিদ্যালয়ে চালু হচ্ছে ডিজিটাল শ্রেণীকক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি বিদ্যালয়ে ডিজিটাল শ্রেণীকক্ষ চালু হচ্ছে। এ লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিদ্যালয়গুলো হচ্ছে: কুলগাঁও সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, পাঁচলাইশ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, হোসেন আহমেদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও পোস্তারপাড় সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়। করপোরেশন সূত্রে জানা যায়, আগামী আগস্ট মাসের শেষ দিকে বিদ্যালয়গুলোতে নতুন পদ্ধতিতে পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে প্রজেক্টরের মাধ্যমে পাঠোপকরণগুলো তুলে ধরা হবে। এসব বিষয়ে বিভিন্ন পরামর্শ, প্রশ্নের জবাবও থাকবে এতে। এই পাঠদানের কার্যক্রম তৈরি করা হবে অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এ লক্ষ্যে পাঁচটি বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষককে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত সিটি করপোরেশন কম্পিউটার ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।ম্যাট-২ (ম্যানেজমেন্ট অ্যাট দ্য টপ) প্রকল্পের আওতায় প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে এই ডিজিটাল পাঠদান-পদ্ধতি বাস্তবায়ন করা হবে। এ জন্য প্রয়োজন হবে ১৫টি কম্পিউটার, ১৫টি মাল্টিমিডিয়া ও পাঁচটি অডিও সিস্টেম। জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে করপোরেশন এসব যন্ত্রপাতি কেনার দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নুরুল আলম নিজামী প্রথম আলোকে বলেন, ‘পাঁচটি বিদ্যালয়ে চার মাসব্যাপী ডিজিটাল শ্রেণীকক্ষ কার্যক্রম পরিচালনার পর এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রকল্পের ধারণাপত্র (প্রজেক্ট কনসেপ্ট পেপার) পাঠানো হবে। এর ভিত্তিতে মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর করপোরেশনের বাকি বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’ নিজস্ব প্রতিবেদক