
‘এসো মিলি প্রাণের উৎসবে’—এ স্লোগানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ১৭ এপ্রিল প্রাক্তন রোভারদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এতে নেতৃত্ব দেন প্রাক্তন রোভার ফোরামের আহ্বায়ক ও সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মহি মুহাম্মদ। শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন রোভার মোর্শেদুজ্জামান চৌধুরী, মনির আহমদ, আশেক মাহমুদ এবং আর এস এল ফরিদ আহমদ। মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ হযরত আলী মিয়া ও শিক্ষক পরিষদের সম্পাদক জাহিদুল হক।
সন্ধ্যায় রোভারদের অংশগ্রহণে মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়। জলসায় অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি ও ফেনী ফুলগাজী সরকারি কলেজের অধ্যক্ষ ছালেহ আহমদ পাটোয়ারী, চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরী, সিটি কলেজ রোভার গ্রুপের সম্পাদক মো. দৌলতুর রহমান চৌধুরী, আর এস এল তপন কুমার নাথ ও বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলার সম্পাদক শাহ নেওয়াজ আলী মির্জা। প্রাক্তন রোভারদের মধ্যে স্মৃতিচারণ করেন নুরুল আমিন, দিদারুল আলম, মো. জমির হোসেন ও এম কপিল উদ্দিন। জলসা সঞ্চালনা করেন ইমরান মাহমুদ, কামরুন নাহার ও মেজবাহ উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি।