সিটি কলেজে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনকে ভোটদানে উদ্বুদ্ধ করতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাশ ভোটিং কার্যক্রম উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. দৌলতুর রহমান চৌধুরী, শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপপ্রধান রাজীব কুমার দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। বিজ্ঞপ্তি।