সিটি কলেজের ৪৫তম ব্যাচের পুনর্মিলনী ২৪ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি সিটি কলেজের উচ্চমাধ্যমিকের ৪৫তম (শিক্ষাবর্ষ ১৯৯৮-৯৯) ব্যাচের প্রথম পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি কলেজ ছাত্র সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৪ ডিসেম্বর নগরের ভিআইপি ব্যাঙ্কুইট মিলনায়তনে পুনর্মিলনী উদ্যাপন করা হবে।
প্রস্তুতি সভায় পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে। কলেজের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য আহ্বায়কের (০১৯১৩-৬৩৪১৫৫) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মো. সাইফুল্লাহ্ আনসারী, মো. আবু তাহের, মারুফ আহম্মদ সিদ্দিকী, মাসুদ পারভেজ, মো. সাইফুল আলম, জামশেদুল আলম, সাজ্জাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।