সিটি মেয়রকে সহযোগিতা দিচ্ছে সরকার —হাছান মাহমুদ
সরকার কোনো সিটি করপোরেশনের মেয়রকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে না। নগর উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে যাচ্ছে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করতে অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। পাঁচলাইশে এস এম নাছির উদ্দীন সিটি করপোরেশন মহিলা কলেজের উদ্বোধন অনুষ্ঠানে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। ১৭ জুন এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। উপস্থিত ছিলেন, সাংসদ মঈনুদ্দিন খান বাদল, সাংসদ চেমন আরা তৈয়ব, কলেজের জমিদাতা এস এম নাছির উদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, রেহেনা কবির রানু, ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ফেরদৌস বেগম মুন্নী, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক চক্রবর্তী, প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার-ই-আলম, কলেজের অধ্যক্ষ জয়নাব বেগম প্রমুখ।