সিটি সার্ভিসে চলছে নৈরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আগ্রাবাদে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন সাইদুর রহমান। প্রতিদিন সকাল নয়টার মধ্যে তাঁকে কর্মক্ষেত্রে পৌঁছাতে হয়। তিনি বলেন, ‘মুরাদপুর মোড়ে সকাল সাতটা থেকে সিটি সার্ভিসের বাসের জন্য সড়কে অপেক্ষা করতে থাকি। এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া যায় না। বিকেলে ছুটির সময়ও একই অবস্থা। সড়কে সিটি সার্ভিসের বাস চলাচল করে ঠিকই। কিন্তু তাতে সাধারণ যাত্রীরা উঠতে পারেন না। এসব বাস পোশাককারখানার কর্মীদের পরিবহন করে। তাই সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।’ অভিযোগ রয়েছে, পরিবহন মালিক সংগঠন ও চালকদের অসহযোগিতার কারণে ট্রাফিক পুলিশের নানামুখী উদ্যোগ বারবার ভেস্তে যাচ্ছে। ২০০৭ সালের প্রথম দিকে নগরে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু হলেও এক বছরের মাথায় তা বন্ধ হয়ে যায়। জাহিদ হোসেন নামের এক যাত্রী বলেন, ‘সিটি সার্ভিসের বাসে যাত্রীসেবা বলতে কিছু নেই। যাত্রীদের জন্যই যত সব নিয়ম-কানুন, মালিক-চালকদের জন্য নয়। ট্রাফিক পুলিশের এ বিষয় নিয়ে নজরদারি বাড়ানো দরকার।’