প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের ৫০ হাজার সদস্য সংগ্রহ উপলক্ষে সম্প্রতি একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমরান ইমু। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা থেকে আগত ‘রক্ত সৈনিক’ সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, নরসিংদী ‘যুব রেডক্রিসেন্টের’ সভাপতি হিমেল হৃদয়, সিলেটের ‘স্বপ্ন ব্লাড ফাইটারের’ স্বেচ্ছাসেবক রহমত খান এবং ফেনীর ‘রক্ত ও কণিকার’ সভাপতি ইমরান খান। এ ছাড়া সিটিজি ব্লাড ব্যাংক গ্রুপের এডমিনদের মধ্যে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম, ইমাম হোসেন, ফরহাদ মো. কাউছার, নিশি আক্তার, রাজুদেব, সূর্য দাশ, সোহেল রানা, মাসুদুর রহমান, শোয়াইজুল হক ও মো. ইউসুফ।
অনুষ্ঠানে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এরপর সংগঠনের সদস্যরা কেক কেটে আনন্দ উদ্যাপন করেন। বিজ্ঞপ্তি।