সিডও সনদ পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৩ সেপ্টেম্বর সংগঠনের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি লতিফা কবির। বক্তব্য দেন সুগতা বড়ুয়া, সিতারা শামীম, রওশন আরা ইউসুফ, সাথী পাল, পূর্বা দাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন শিরিন আকতার। বক্তারা সিডও সনদ পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান। তাঁরা নারীর প্রতি সহিংসতা বন্ধ ও প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।বিজ্ঞপ্তি