প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অডিও পাইরেসির থাবা কোথায় নেই! এর বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্বের শিল্পী ও সংগীতপ্রিয়রা। তাঁদেরই দুজন চিত্রশিল্পী মনরেনো ডি টুরকো ও মিরকো পাগানো। সংগীতভুবনের সাত মহাতারকা—বব মারলে, এলভিস প্রিসলি, জিম মরিসন, জিমি হেনড্রিক্স, মাইকেল জ্যাকসন, জেমস ব্রাউন ও ফ্রেডি মারকারির ছবি এঁকেছেন তাঁরা। ছবির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ওই শিল্পীদের অ্যালবামের সিডিকে! একেকজনের ছবি আঁকতে তাঁরা ব্যবহার করেছেন প্রায় সাড়ে ছয় হাজার করে সিডি। ইতালির টিবিডব্লিউএ নামের সংস্থার পাইরেসি-বিরোধী প্রচারণার জন্যই এমন উদ্যোগ তাঁদের। ডিমিলক্ড গ্রন্থনা: মাহফুজ রহমান