সিডিএর বিরুদ্ধে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ
বহদ্দারহাট-কাপাসগোলা সড়কের পরিকল্পনা পরিবর্তন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ইচ্ছাকৃতভাবে অন্যের জায়গা জবরদখলের চেষ্টা চালাচ্ছে এবং এ ব্যাপারে জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট জায়গার মালিক দাবিদার ব্যক্তিরা ২৫ মে স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তাঁরা বলেন, ‘সিডিএ নিয়মবহির্ভূতভাবে কারও জায়গায় হস্তক্ষেপ করতে পারে না কিংবা অধিগ্রহণ ছাড়া কারও জায়গার ওপর দিয়ে রাস্তা তৈরি করতে পারে না। বর্তমানে সিডিএ তাদেরই অনুমোদিত আমাদের ভবনের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে বেআইনিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।’সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভূমির মালিক দাবিদার মোহাম্মদ মোজাহের উদ্দীন আহমেদ, মোহাম্মদ নূরুল হক ও মাওলানা খাইরুল বশর নঈমীর পক্ষে তাঁর ছেলে মোহাম্মদ শহীদুল মোস্তফা। তাঁরা দাবি করা জায়গা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে রাস্তার কাজ শেষ করার জন্য সিডিএর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।