সিডিতে শিশুদের শেখাশেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগুজে বইয়ের পাশাপাশিপড়াশোনায় এখন ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ছে। ডিজিটাল পদ্ধতির ফলে বৈচিত্র্য এসেছে এ সময়ের পড়ালেখায়। চোখের সামনে বিখ্যাত অনেক নাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামের ওপর মাউস রাখতেই তাঁর জন্মস্থান ও জন্মতারিখের কিছু তথ্য পাওয়া যায়। তাঁর সম্পর্ক আরও জানা যায় পরের ক্লিকেই। ‘সাধারণ জ্ঞান’ অংশে প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাখির নাম কী? কথাটির ওপর ক্লিক করতেই সচিত্র উত্তর, উটপাখি। এত দিন বইয়ের পাতায় আঙুল দিয়ে শিশুদের এ ধরনের বিষয় শেখানো হতো। প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় এ চিত্রটি এখন বদলে গেছে অনেকটাই। বইয়ের পাতায় এ তথ্যগুলো এখনো আছে, পাশাপাশি এ রকম অনেক তথ্য নান্দনিক ও সহজ উপস্থাপনায় এখন তুলে ধরা হচ্ছে মাল্টিমিডিয়ায়। প্রযুক্তির এমন উপকরণেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে নতুন প্রজন্ম। জ্ঞান কিংবা বিনোদনের মাধ্যম হিসেবে এসবের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি। এসব বিষয় চিন্তা করে শিশুদের শিক্ষাক্ষেত্রে সহায়ক বিভিন্ন সফটওয়্যার তৈরি করেছেন আর্টএক্স কম্পিউটার প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ সাইফুল ইসলাম। খেলার ছলে কিংবা কার্টুনের মাধ্যমে মজা করে তুলে ধরা তথ্যের প্রতি বিরক্ত হয় না শিক্ষার্থীরা। এমন ভেবেই সিডিগুলো তৈরি করা বলে জানালেন তিনি। বিভিন্ন বিষয়ের সিডিনতুন প্রজন্মকে বইয়ের বিষয়গুলোর আরও কাছাকাছি নিয়ে আসতে সবুজের দেশে, মীনা, ইলেকট্রনিকস-১ সহ বিভিন্ন শিক্ষামূলক তথ্য নিয়েই সিডিগুলো তৈরি করা হয়েছে। মীনা নামের সিডিতে বাংলা ও ইংরেজি বর্ণমালার পরিচয় দেওয়া হয়েছে। যাতে ইংরেজি অক্ষর ‘বি’তে মাউসের সাহায্যে চাপ দিলেই ছবিসহ বানান চলে আসবে। তেমনি ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা খুব সহজে গণনা করা যাবে ছবির সাহায্যে। খরগোশ আর কচ্ছপের গল্প, কাকের কলসি থেকে পানি পানের ঘটনা, পিঁপড়ে আর ঘুঘুর সম্পর্কের কাহিনিগুলো গল্পের ছলে শোনা যাবে যান্ত্রিক কণ্ঠে। শুধু তা-ই নয়, কানাবগির ছা, আয় আয় চাঁদমামা ছড়াগুলোও সবুজের দেশে ও মীনা সিডিতে ধারণ করা হয়েছে। সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর, পরীক্ষা, ছবি আঁকার কিছু সহজ পদ্ধতি, নৌকা ও কম্পাস বানানো শেখা যাবে এর মাধ্যমেই। ইলেকট্রনিকসের বিভিন্ন জিনিসপত্রের নাম জানা এবং চেনার কাজটি সহজ করতে বিশেষভাবে তৈরী ইলেকট্রনিকস-১ নামের সিডি। এর মাধ্যমে স্ক্রুড্রাইভার, প্লায়ার্স, চিমটা, পিসিবি বোর্ড, ভোল্টেজ, টাইম পিরিয়ড, ওয়েবার, বৈদ্যুতিক ক্ষমতা প্রভৃতির সঙ্গে পরিচিত হওয়া যাবে। প্রায় এক হাজার বিষয়ের ওপর চার হাজার বাণী অথবা পৃথিবীর বিভিন্ন বিস্ময়কর স্থাপত্যের সংক্ষিপ্ত ধারণা পাওয়া যাবে বাণী চিরন্তনী ও বিশ্বের বিস্ময় সিডিতে। এ ছাড়া লেখা, আঁকা, আমার বর্ণমালা, মাই অ্যালফাবেট, ওয়ার্ড বুক-১, ২ ও ৩-সহ তৈরি করা হয়েছে আরও কিছু মাল্টিমিডিয়া শিক্ষার উপকরণ। সিডিগুলো ঢাকায় আইডিবি ভবন, গাজীপুর, সিলেট ও চট্টগ্রামে পাওয়া যাচ্ছে।