সিদ্দিকুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম শূন্য থেকে উত্থান তাঁর। ছিলেন গলফ কোর্সের ‘বল-বয়’; এখন দেশের সেরা গলফার, প্রথম এশিয়ান ট্যুরজয়ী বাংলাদেশি গলফার। রাতারাতি আন্তর্জাতিক পরিচিতি তৈরি করে ফেলেছেন বাংলাদেশের গলফ খেলাটিকে বদলে ফেলা এই মানুষটি। এবারের সময়ের তারকা—সব সময় যা সঙ্গে থাকে: পার্স। মোবাইল থাকে অনেক সময়। তবে যতটা সম্ভব মোবাইলটা এড়ানোর চেষ্টা করি। প্রিয় মুখ: বাবা আর মায়ের মুখ।ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম: পড়ালেখা করে বড় কোনো কর্মকর্তা-টর্তা হতে চেয়েছিলাম। মা-বাবাও তাই চাইতেন। গলফ কোর্সে যাওয়ার কিছুদিনের মধ্যে অবশ্য লক্ষ্যটা বদলে গেল। গলফারই হওয়ার স্বপ্ন দেখতাম।প্রথম আয়—: ১০ টাকা। গলফ ক্লাবে বল-বয় হিসেবে প্রথম যেদিন কাজ করেছিলাম, সেদিনই পেয়েছিলাম।প্রথম বিদেশ সফর: পাকিস্তানে। লাহোরে নামুরা কাপ নামের একটা টুর্নামেন্ট ছিল। গোটা তিরিশেক দেশের খেলোয়াড়েরা অংশ নিয়েছিল। প্রথম বিমানে উঠলাম, বিদেশে গেলাম।ক্লাব হাতে প্রথম খেলা— : এগার বার বছর বয়সে। কুর্মিটোলা গলফ ক্লাবেগলফ খেলার জন্য যে তিনটি গুন জরুরি—: সাধনা, সততা, অনুশীলন। প্রথম কোচ—: বাবু আহেমদযখন রেগে যাই—: আমি একটু বেশি অনুভূতিপ্রবণ মানুষ। সহজেই রেগে যাই। ছোটখাটো ভুল, মিথ্যা কথা, অন্যায় দেখলেই হঠাৎ রেগে যাই। এটা বদলানোর চেষ্টা করছি।গলফ ছাড়া যে খেলা দেখি: দেখি অনেক খেলাই। তবে টেলিভিশনে গলফ খেলা থাকলে আর অন্য কিছু দেখি না। তারপর সুযোগ পেলে ফুটবল। ক্রিকেট একদমই পছন্দ না। অনেক সময় ধরে খেলা হয়। ওর চেয়ে ফুটবল ভালো।সবচেয়ে বড় স্বপ্ন: মেজর টুর্নামেন্টে খেলা, বিশেষ করে ইউএস পিজিএ ট্যুরে অংশ নেওয়া।যে তারকার সঙ্গে খেলতে চাই: টাইগার উডস। বিতর্ক-টিতর্ক যা-ই হোক, উডসের সঙ্গে খেলাটা একটা অন্য রকম ব্যাপার হবে। যদি সুযোগ পাই, টাইগার উডসের সঙ্গে খেলতে চাই।বিয়ে নিয়ে ভাবনা—: মা-বাবা খুব বলছেন। কিন্তু আমি এখনই কিছু ভাবছি না। খুব তাড়াতাড়ি বিয়ে করছি না। কিন্তু মা-বাবা বুঝতেই চাইছেন না। কী করে বোঝাই! যে বদলের স্বপ্ন দেখি: গলফে একটা বদল আনার স্বপ্ন ছিল। কিছুটা তো মনে হয় বদলাতে পেরেছিও (হাসি)। এখন এমন একটা কিছু করতে চাই, যাতে আরও কয়েকজন সিদ্দিক অন্তত তৈরি হয়। এমন কয়েকজন গলফার তৈরি করতে চাই, যাদের কাছে আমার পারফরম্যান্সও কম মনে হবে। সাক্ষাৎকারদেবব্রত মুখোপাধ্যায়