বাংলাদেশে গলফের কথা বললে তাঁর নামটাই আসে অনিবার্যভাবে। এর আগে জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। এবার বিটিআই আন্তর্জাতিক গলফের শিরোপাটিও আনলেন দেশে। এবারের সময়ের তারকা গলফার— সিদ্দিকুর রহমান মা যে নামে ডাকেনসিদ্দিকই ডাকেন, আর মাঝেমধ্যে আদর করে বাপ ডাকেন।স্মরণীয় ম্যাচতখন ২০১০ সাল। ব্রুনাই ওপেনে আমি চ্যাম্পিয়ন হই। ওই ম্যাচটা জেতা খুব কঠিন ছিল।প্রিয় গলফ কোর্সবাংলাদেশের কুর্মিটোলা গলফ কোর্সপ্রথম আন্তর্জাতিক গলফ শিরোপানেপাল ওপেন চ্যাম্পিয়নশিপে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতি। প্রিয় গানের কথা‘সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ...।’আমার প্রিয় খেলোয়াড়দক্ষিণ আফ্রিকার গলফার আরনি এলস।গলফে যাঁর কাছে হাতেখড়িমো. বাবু আহম্মদ আমার গলফে হাতেখড়ি দিয়েছিলেন।আমার একটা দোষযখন-তখন রেগে যাই।মাঝেমধ্যে নিজের যে দিকটি বদলাতে ইচ্ছা করেআমার খেলার মধ্যেও কিছু ত্রুটি আছে, যখন ভালো কোনো গলফারের খেলা দেখি তখন তাঁর গুণগুলো দিয়ে আমার ত্রুটিগুলো শুধরে নিতে ইচ্ছে করে। যে দুটি জিনিস সব সময় সঙ্গে রাখিমোবাইল ফোন, মানিব্যাগ।গলফার না হলে যা হতে পারতামতেমন করে কোনো কিছু হওয়ার স্বপ্ন ছিল না। তবে গলফার না হলে খুব পড়ুয়া হতাম।বিদেশের মাটিতে প্রথম খেলার অনুভূতিবিদেশের মাটিতে প্রথম খেলি পাকিস্তানের লাহোরে। সে সময়টায় খুব উত্তেজিত ছিলাম। উপভোগও করেছি।যে কথাটি সত্য বলে মানিগুরুজনকে অবশ্যই সম্মান করতে হবে।মাঠে নামার আগে যে কথাটি মনে মনে জপতে থাকিস্মরণ করি মা-বাবাকে, দেশের পতাকা আর দেশকে।প্রিয় ছায়াছবিগুরুদক্ষিণা। অনেক আগে দেখা এ ছবিটি এখনো প্রিয়। ছোটবেলার সেই স্মৃতি, যা এখনো কষ্ট দেয় আমাদের ছিল বড় সংসার। বাবা উপার্জন করতেন, সেটাও ছিল সামান্য। খাওয়ার কষ্ট লেগেই থাকত সবসময়। গলফ নিয়ে সামনে যা করতে চাই এখন নিজের খেলা নিয়ে ব্যস্ত থাকায় সত্যিকারভাবে গলফ নিয়ে কিছু করতে পারিনি দেশে। যখন থিতু হব, তখন গলফকে এ দেশে জনপ্রিয় করতে চাই।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার