মহেশখালী গফুর স্মৃতি উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট
সিপাহির পাড়া চ্যালেঞ্জিং ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী সিপাহির পাড়া মরহুম আব্দুল গফুর স্মৃতি উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ফাইনালে দক্ষিণ নলবিলা মুবিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে সিপাহির পাড়া চ্যালেঞ্জিং ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি এম সাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর কাসেম চৌধুরী, জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক সাজেদুল করিম, আওয়ামী লীগ নেতা ব্রজগোপাল ঘোষ, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি