২০০৫ সালে শুরু হওয়া স্বপ্নের বাড়ি নির্মাণ কর্মযজ্ঞের দশক পূর্তি উপলক্ষে ‘সেবায় মানে দশক পাড়ি, সাজিয়ে নিন স্বপ্নের বাড়ি’ শীর্ষক মেলার আয়োজন করেছে সিপিডিএল। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এই প্রথমবারের মতো মেলায় প্রকল্পভেদে স্বপ্নশৈলী, স্বপ্নসাজ এবং স্বপ্নসাধ নামে তিনটি ভিন্ন ভিন্ন অফার নিয়ে এসেছে সিপিডিএল। এ ছাড়া মেলায় ইন্টেরিয়র এবং হোম সলিউশন–সংক্রান্ত পরামর্শও দেওয়া হচ্ছে।
মেলায় ঋণসুবিধার বিষয়ে বিশেষ অফার নিয়ে অংশ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডিবিএইচ, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং এবং আইএফআইসি ব্যাংক। আগ্রহী ক্রেতারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটার মধ্যে সিপিডিএল খান মেনর প্রকল্পে (প্রেসক্লাবের বিপরীতে) উপস্থিত হয়ে ফ্ল্যাট এবং ঋণসংক্রান্ত যাবতীয় বিষয় জানতে পারবেন। বিজ্ঞপ্তি।