সিপিবির নারী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ১৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন করেছে সিপিবি জেলা নারী সেল। সিপিবি নারী সেলের আহ্বায়ক রেখা চৌধুরী এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে নেতারা বলেন, সমাজ ও রাষ্ট্রে নারীর অবস্থান ও অগ্রগতি আশাব্যঞ্জক নয়। বেড়েছে নারীর প্রতি সহিংসতা।সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক এ এন রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, কৃষকনেতা লীনা চক্রবর্তী, পোশাকশ্রমিক নেতা মুনিরা বেগম, শাহানারা বেগম, শহীদজায়া বেগম মুশতারী শফী, মহিলা পরিষদ সভাপতি লতিকা কবির, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেত্রী পপি চাকমা, উদীচী চট্টগ্রামের শীলা দাশগুপ্তা, আহসানউল্লাহ্ চৌধুরী, সিপিবি জেলা সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, কমরেড অশোক সাহা প্রমুখ। মিরসরাই: এর আগে সকাল ১০টায় মিরসরাই বারৈয়ারহাটে নারী দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সিপিবি সভাপতি কমরেড নুরুল মোমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লক্ষ্মী চক্রবর্তী, নাসিমা আক্তার, অশোক সাহা প্রমুখ। সীতাকুণ্ড: বেলা ১২টায় সীতাকুণ্ড সদরে মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন লীলা চক্রবর্তী, কুলসুম বেগম ও জহির উদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি।