প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৭ জানুয়ারি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করছে ‘সিভিল রাইভ্যালরি’ শীর্ষক আয়োজন। টাইগার সিমেন্ট পরিবেশিত অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি প্রতিযোগিতা। ব্যাটেল অব প্রজেক্ট প্রেজেন্টেশন, ইনোভেটিভ পোস্টার ডিসপ্লে, ক্রিয়েটিভ ট্রাস ব্রিজ মডেল, ইনোভেটিভ সলিউশন ফর ইঞ্জিনিয়ারিং প্রবলেম, ক্যাড মায়েস্ট্রো এবং ইঞ্জিনিয়ারিং শর্ট ফিল্ম কার্নিভ্যাল—এসব আয়োজনে অংশ নিতে হলে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। এ অনুষ্ঠানের সহযোগী বিজ্ঞানভিত্তিক মাসিক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তা। বিস্তারিত: civil-rivalry.com