সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশনের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৮ ফেব্রুয়ারি রাতে নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সংগঠনের নবনির্বাচিত সভাপতি লায়ন হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুল আলম, সংগঠনের মহাসচিব আশফাক আহমেদ, যুগ্ম মহাসচিব এ এইচ এম শোয়াইব, এস এম এরশাদুল হক, শফিক উদ্দিন চৌধুরী, আবুল হোসেন, মো. ইব্রাহিম, জসিম উদ্দিন এবং বিভিন্ন সিমেন্ট ও স্টিল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।অনুষ্ঠানে সিটি মেয়র মন্জুর আলম বলেন, ‘স্থাপনা ও নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীদের এই সংগঠনের স্বচ্ছতা দেশের স্বার্থে অপরিহার্য। দেশের অবকাঠামোগত উন্নয়নে তাদের দৃষ্টিভঙ্গি দেশপ্রেম সুলভ হওয়া উচিত।’ উদ্বোধক এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ অক্ষুণ্ন রয়েছে। কোনোভাবেই এই পরিবেশ যাতে ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে সম্মিলিতভাবে সজাগ থাকতে হবে।’