সিরকার আরেক গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন একটু সিরকা বা ভিনেগার এবং এর সঙ্গে খানিকটা পনির—এই খাবার খালি পেটে রক্তের শর্করা ৪ থেকে ৬ শতাংশ কমাতে পারে। কী খেলে ডায়াবেটিস কমে, তা নিয়ে নানা মত আছে। তবে এই দাবির পেছনে গবেষকদের কিছু যুক্তিও আছে। ভিনেগার বা সিরকা হলো অ্যাসিটিক অ্যাসিড, আর এটি পাকস্থলী থেকে খাদ্য শোষণকে ধীর করে দেয়, ফলে খাবারের শর্করাটা ধীরে ধীরে রক্তে মেশে। একই সঙ্গে পনির হলো ভিটামিন ডি ও ক্যালসিয়ামের চমৎকার উৎস, আর ভিটামিন ডি স্বল্পতা ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত। ভাবছেন কীভাবে প্রতিদিন খাবারে সিরকা যোগ করা যায়? ব্যাপারটা খুব সহজ। টেবিলে সালাদ তৈরির সময় একটু সিরকা দিয়ে মাখিয়ে নিন। কখনো খাবার মেরিনেট করতেও সিরকা ব্যবহার করুন। এভাবেই আপনি নিজের শর্করা আরও ভালো করে নিয়ন্ত্রণ করতে পারবেন।
ডায়াবেটিস কেয়ার ডট নেট