সিরামিক প্রদর্শনীর উদ্বোধন আজ শিল্পকলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জেলা শিল্পকলা একাডেমীতে আজ বিকেল সাড়ে পাঁচটায় সাগরচন্দ্র দাশের তৃতীয় সিরামিক প্রদর্শনী ‘ক্লে লাইফ’-এর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায়। বিশেষ অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য। ২৮ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা দর্শকদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।