খবর: কাজ ফেলে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার সিরিয়াল দেখা নিয়ে রিকশাওয়ালা দম্পতির মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে রক্তাক্ত হয়ে দুজনই হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬ ডিসেম্বর দুপুরে যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
(সূত্র: প্রথম আলো, ৭ ডিসেম্বর ২০১৪)

বিয়ে পূর্বশর্তে
আমার প্রিয় কিছু সিরিয়াল দেখার সময় টিভির রিমোট আমার কাছে থাকবে। রাত আটটার ‘রাগে অনুরাগে’, সাড়ে আটটায় ‘কিরণমালা’, নয়টায় ‘বোঝে না সে বোঝে না’, দশটায় ‘রাইকিশোরী’, মাঝে মাঝে রাত এগারটায় আর দুপুরেও আমি সিরিয়াল দেখি! বাকি সময় আপনি টিভি দেখবেন!
বাকি সময় আমি অফিসের ফাইল দেখব, টিভি নয়!

আন্দোলনের নতুন ইস্যু
সরকার এই টিভি চ্যানেলগুলো বন্ধ না করায় অনেক সুখের সংসার নষ্ট হয়ে গেছে! এই টিভি চ্যানেলগুলো বন্ধ করতে সচেতন নাগরিক সমাজ রাস্তায় নেমে আসুন।
আমাদের আমলে যখন বাংলার মা–বোনেরা শান্তিতে সিরিয়াল দেখছে, তখন কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশের প্রতিটি ঘরে নৈরাজ্য সৃষ্টি করতে। মা–বোনেরা সজাগ থাকলে কেউ রাস্তায় নামা তো দূরের কথা, আশা করি ঘর থেকেও বের হতে পারবে না!

বাক্য রচনায়
কিরণ শব্দটি দিয়ে বাক্য রচনা করো।
কিরণমালা হত্যা করবে রাক্ষস রানি কটকটিকে।
এই বাক্য কোথায় পেলে?
ম্যাম, স্টার জলসার সিরিয়াল কিরণমালা থেকে শিখলাম!

নতুন কিছু শিখতে
টিভি রিমোটটা একটু দাও,
খেলা দেখব।
না, আমার সঙ্গে সিরিয়াল দেখো। অনেক কিছু শিখতে পারবে।
আমাকে না বলে তুমি আরেকটা বিয়ে করতে পারলে!
তুমি তো বলেছিলে, সিরিয়াল দেখে নতুন কিছু শিখতে। আমি তো তোমার কথা শুনলাম মাত্র!