সিলিকন ভ্যালি ৩০০ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত একটি জায়গা, যা উত্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। সিলিকন ভ্যালি নামটির উৎপত্তির কারণ, এখানে প্রচুরসংখ্যক সিলিকন চিপ প্রস্তুতকারী কোম্পানির অবস্থান। নামটি ক্যালিফোর্নিয়ার একজন উদ্যোক্তা র্যালফ ভাস্টের মাথায় প্রথম আসে। পরে তাঁর বন্ধু ডন হফলার সাপ্তাহিক সাময়িকী ইলেকট্রনিক নিউজ-এর বিভিন্ন লেখায় নামটি উল্লেখ করেন। বস্তুত, ১৯৯৫ সালের পর থেকে সিলিকন ভ্যালি হয়ে ওঠে মার্কিন ও বিশ্ব ইন্টারনেট অর্থনীতি এবং উচ্চপ্রযুক্তি-সংক্রান্ত বাণিজ্যিক কেন্দ্র। এখানেই জন্মগ্রহণ করেছে ইয়াহু, গুগল, ই-বের মতো বড় বড় ইন্টারনেট ডটকম কোম্পানি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রেডরিক টারম্যানকে সিলিকন ভ্যালির জনক বলা হয়। ১৯৪০-৫০ সালের দিকে স্ট্যানফোর্ডের ডিন থাকা অবস্থায় টারম্যান হার ছাত্রদের তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন কোম্পানি খোলার ব্যাপারে উৎসাহ দিতেন। ২০০৬ সালের তথ্য-উপাত্ত নিয়ে ২০০৮ সালের এক গবেষণায় দেখা গেছে, নিউইয়র্ক ও ওয়াশিংটন মেট্রোপলিটন এলাকার পর সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম সাইবার সিটি বা হাইটেক সেন্টার, যেখানে প্রায় দুই লাখ ৩৫ হাজার লোকের চাকরির সংস্থান হয়েছে। সিলিকন ভ্যালির প্রতি এক হাজার কর্মীর মধ্যে ২৮৬ জনই হাইটেক-কর্মী।উইকিপিডিয়া অবলম্বনে: সামসুল আলম