সিলেট কমার্স কলেজে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেট কমার্স কলেজ’ নামে ফেসবুকে একটি ফ্যান ক্লাব রয়েছে। এই ক্লাবের সদস্য কলেজটির সাবেক শিক্ষক রেবতীমোহন সরকার। তিনি দেয়ালে লিখলেন, ‘মনে পড়ে কলেজের পুরোনো সেই স্মৃতিগুলো...।’বেশ, আর যায় কোথায়? স্মৃতি-জাগানিয়া এই বাক্যগুলো মুহূর্তেই হুলস্থুল ফেলে দেয়। সাবেক ও বর্তমান অসংখ্য শিক্ষার্থী স্ট্যাটাসটির নিচে একের পর এক মন্তব্য করতে থাকেন।সদ্যসাবেক শিক্ষার্থী সানিয়া খান স্ট্যাটাসটিকে ‘লাইক’ করে নিজের অভিব্যক্তি জানান এভাবেই, ‘হুম, অনেক মিস করি কলেজ তোমায়।’ইশতিয়াক, মিজানুর রহমান চৌধুরী, আহমেদ নাসিম, দেওয়ান আহমেদ চৌধুরী, সি এইচ আফজাল, আকরাম হোসাইনসহ অসংখ্য শিক্ষার্থী কলেজ নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন আবেগি ভাষায়। শিক্ষার্থীদের কলেজের প্রতি এই আকর্ষণ আর ভালোবাসা দেখেই মনে হলো একটু ঢুঁ মেরে দেখা যাক না! ঢুঁ মেরেই দেখা গেল, এ এক অন্য উচ্ছ্বাস! সদ্যঘোষিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের রেশ তখনো শেষ হয়নি। বোর্ডসেরা তালিকায় পঞ্চম ছিল কলেজটির অবস্থান। শিক্ষক-শিক্ষার্থী সবার মনে আনন্দভাব বিরাজ করছে। শিক্ষার্থীরা জানালেন, ‘আনন্দ সব সময়ই থাকে। ক্লাসের ফাঁকে আড্ডা-খুনসুটি চলে সমানতালে। কলেজের উদ্যোগে সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নিয়মিত। শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণ মুগ্ধ করে সবাইকে।’দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শাহিদা আক্তার বললেন, ‘অন্য কলেজের চেয়ে আমাদের ক্যাম্পাস ছোট, কিন্তু আমাদের স্বপ্ন অনেক অ-নে-ক বড়। এই ক্যাম্পাস আমার কাছে সেরা ক্যাম্পাস। পড়াশোনা যেমন নিয়মিত হয়, তেমনি বন্ধুবান্ধবদের আড্ডাও চলে। স্যাররা বন্ধুসুলভ আচরণ করেন।’শাহিদার সহপাঠী নুশরাত জাহান ও আবিদা সুলতানা অভিন্ন সুরে বলেন, ‘টিফিন পিরিয়ডে সবচেয়ে বেশি মজা হয়। খুনসুটি-ঢং-আড্ডা, আহা! কত মজা। আমরা সব সহপাঠী মিলেমিশে চলি, কোনো ঝামেলা নাই।’কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমদ দীন বলেন, ‘কলেজের শিক্ষার্থীরা খুবই উচ্ছল আর প্রাণবন্ত। এই কলেজে পড়াশোনার কঠোর নিয়ম-শৃঙ্খলার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি-খেলাধুলা, কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। নিয়ম মেনে সমানভাবে সব চলছে। আমরা মনে করি, শহরের অন্য কলেজের চেয়ে এই কলেজটি এখানেই অনবদ্য।’[email protected]