সিলেটের পথে প্রান্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১০টা বেজে ৫০ মিনিট। এক এক করে গোনা শুরু। মোট ১৫৩ জন। এত ছাত্রছাত্রী একসঙ্গে! অনেক অভিভাবকই বিস্ময় প্রকাশ করেছেন। আর আমাদের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম উত্তরটা দিয়েছেন এভাবে, আসলে ইংরেজির ছাত্রছাত্রীরা খুবই ভদ্র, মার্জিত, কিন্তু খেপে গেলে একটু সমস্যা, এই আরকি!অপরাজেয় বাংলার সামন থেকে যাত্রা শুরু, গন্তব্য সিলেটের বিভিন্ন অঞ্চল। সিলেটের জাফলং, কুলাউড়ার মাধবকুণ্ড, কমলগঞ্জের লাউয়াছড়া আর সবশেষে শ্রীমঙ্গল।চার বছর পর আমাদের এই শিক্ষাসফর। এ সফর সফল করতে বিভাগের প্রায় সব শিক্ষার্থীই যার যার মতো চেষ্টা করেছেন। কিন্তু রাব্বি, রোমানা, রোমেল, মিথুন, সৌরভের পরিশ্রম ছিল প্রাণান্তকর।কুয়াশায় আবৃত সিলেট শহর, এর মধ্যে যেদিন জাফলংয়ে যাব, সেদিন সকাল থেকেই বৃষ্টির বেগ বাড়তে লাগল, কিন্তু কে রোখে আমাদের! সকাল নয়টায় বৃষ্টি উপেক্ষা করে সবাই রওনা দিলাম। বেলা একটা নাগাদ জাফলংয়ে পৌঁছানো গেল। সারা দিনের ভ্রমণক্লান্তি শেষে রাতে হোটেলে ফিরে ছিল বার্বি কিউ পার্টি।পরদিন সকালে আবার শিক্ষার্থীদের এই দল রওনা দিল মাধবকুণ্ডের উদ্দেশে। প্রচণ্ড শীত উপেক্ষা করে বেশ কজন নেমেও গেল পানিতে। খানিকক্ষণ সেখানে থাকার পর এবারের গন্তব্য লাউয়াছড়া বনাঞ্চল। এরপর শ্রীমঙ্গল।শ্রীমঙ্গলের নীলকণ্ঠের চা। সাত রঙে চা আসলেই অসাধারণ, ভাবতেই অবাক লাগে! এক কাপ চায়ে কীভাবে এত রং হয়! বলছিলেন মাস্টার্সের ছাত্রী অর্পিতা। সেখান থেকেই আবার ঢাকার পথ ধরা। ভোর ছয়টায় আমরা ফিরে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে।এই ভ্রমণে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন নুজহাত আমিন ও শামসাদ মর্তুজা। এই শিক্ষাসফর সফল করতে সহায়তা করার জন্য আয়োজকেরা বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন চেয়ারপারসন রেবেকা হক ও শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলামকে।