প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন অনেক অপরাধই ধরা পড়ছে সিসি বা ক্লোজড সার্কিট ক্যামেরায়। আরও কী করা যেতে পারে এই ক্যামেরাগুলো দিয়ে, আসুন দেখা যাক।
সারা দেশে সিসি ক্যামেরা বসালেই অপরাধীরা পালানোর রাস্তা পাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আরামে থাকবে।
ওস্তাদ, ছয় নম্বর রাস্তার নয় নম্বর বাসায় দুইটা চোর ঢুকতেছে তো!
ঢুকতে দে! চুরি হওয়ার পর ক্যামেরা দেইখা চোর ধরমু, আগেই ধইরা ফেললে আর ক্যামেরা লাগাইয়া লাভ হইল কী!
সবার শরীরে ক্যামেরা ফিট করা থাকলে কে কোথায় কী করছে না–করছে—সব দেখা যাবে। পরের কথায় কান দিতে হবে না।
আপা, আপনার হাজব্যান্ডকে দেখলাম এক ইয়াং মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে।
কই, আমি তো দেখতেছি সে রাস্তা দিয়া একা হেঁটে যাচ্ছে।
তাইলে আপা, ক্যামেরাটা একটু বাঁয়ে ঘুরাইতে বলেন!
আরে ভাবি, আপনি খালি খালি সন্দেহ করেন! মেয়েটা তো আমার বোন!