সীতাকুণ্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অভিযান ১৮ মার্চ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য এবিএম আবুল কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ নেতা এখলাছ উদ্দিন, জেলা আইনবিষয়ক সম্পাদক ফখরুদ্দীন চৌধুরী, শ্রমিকলীগ নেতা নূর আহম্মদ, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, আলাউদ্দিন ছাবেরী, গোলাম মোস্তাফা, দুলালচন্দ্র দে প্রমুখ।