সীতাকুণ্ড ও মহেশখালীতে দুই ইউপি ওয়ার্ডে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থী ইব্রাহিম খলিল ৯৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. রশিদ আহম্মদ পেয়েছেন ৮০০ ভোট। ৩ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজকেন্দ্রে ভোট গ্রহণ চলে।

উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ওই ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন মারা গেলে পদটি শূন্য হয়।

মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে নিয়ে কবির আহমদ ৯৭০ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলিল মিয়া পেয়েছেন ৬৯১ ভোট।

জানা গেছে, চলতি বছরের গত ২৪ এপ্রিল হূদরোগে আক্রান্ত হয়ে ইউপি সদস্য ওবায়দুল হক মৃত্যুবরণ করার পর ওই পদটি শূন্য হয়। পরে ওই ওয়ার্ডের উপনির্বাচনের জন্য গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।