সীতাকুণ্ড পৌরসভার বাজেট ঘোষণা
সীতাকুণ্ড পৌরসভার ২০১১-২০১২ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। ১৭ জুলাই পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম এ ঘোষণা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছ্রে১৪ কোটি ৭৩ লক্ষ ১২ হাজার ২১৫ টাকা, ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৫৩ লক্ষ ১০ হাজার টাকা এবং স্থিতি ধরা হয়েছে এক কোটি ২০ লক্ষ দুই হাজার ২১৫ টাকা।বাজেটে উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। বাজেট অনুষ্ঠানে আরও্র্রউপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়ারেন্ট কর্মকর্তা (অব.) আবুল মুনছুর, বাড়বকুণ্ড্র্রইউনিয়নের্রচেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ,্র্রপৌরসভার কাউন্সিলরবৃন্দ ও আলম সফি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথি আবুল কাশেম তাঁর বক্তব্যে বলেন, শীঘ্রই সীতাকুণ্ড পৌরসভাকে এ গ্রেডে উন্নীতকরণ্রকরা হবে।