সীতাকুণ্ড পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌরসভায় ২০১৩-১৪ অর্থবছরের জন্য ১৮ কোটি সাড়ে ১৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৪ জুলাই দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট পেশ করেন পৌর মেয়র শফিউল আলম। বাজেটে পৌরসভার নিজস্ব আয়, রাজস্ব আদায়, সরকারের উন্নয়ন তহবিল থেকে সহায়তা এবং বিভিন্ন প্রকল্পভিত্তিক উন্নয়নমূলক কাজ থেকে মোট আয় ধরা হয়েছে ১৮ কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৫২৪ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৫২ লাখ টাকা। স্থিতি থাকবে ৬৬ লাখ ৪৮ হাজার ৫২৪ টাকা। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন খাতে।পৌর সচিব মাস-উদ মোরশেদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।