সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ
স্থানীয় ব্যক্তিরা। ১৪ জুলাই দুপুর ১২টার দিকে কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে সীতাকুণ্ড সদরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সীতাকুণ্ডের সবচেয়ে পুরোনো (১৯৬৮ সালে প্রতিষ্ঠিত) হিসেবে এ কলেজ জাতীয়করণের দাবিদার। মানববন্ধনে বক্তব্য দেন সীতাকুণ্ড পৌর মেয়র বদিউল আলম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, কলেজের অধ্যক্ষ আফাজ উদ্দিন, কাউন্সিলর শফিউল প্রমুখ।