সীতাকুণ্ড বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা সমপ্রতি উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে সুরাইয়া বাকেরকে আহ্বায়ক, শাহাজান চৌধুরী, নাসির উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, লিটন কুমার চৌধুরীকে সদস্যসচিব, তপন মজুমদার ও আলী আদনানকে যুগ্ম সচিব করে ২১ সদস্যের বৈশাখ উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। আগামী ১৪-১৬ এপ্রিল সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মেলা অনুষ্ঠিত হবে। মেলার কর্মসূচিতে থাকবে গুণীজন সংবর্ধনা, আলোচনা, শোভাযাত্রা।