সীতাকুণ্ড সমিতির গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের উদ্যোগে ১৬ এপ্রিল নগরের পোর্ট কানেকটিং সড়কের একটি কমিউনিটি সেন্টারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা, অভিষেক, মেজবান, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম আবুল কাসেম, বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী, সাবেক সাংসদ আইনুল কামাল, রাজনীতিবিদ দিদারুল ইসলাম মাহমুদ, বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, শিল্পপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, রাজনীতিবিদ আ ম ম দিলশাদ, চট্টগ্রাম বিভাগের সিআইডি স্পেশাল এসপি মো. মুসলিম উদ্দিন, এ কে এম আবু তাহের, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, এনামুল আজিজ চৌধুরী ও অধ্যাপক আবুল মনছুর ভূঁঞা। অনুষ্ঠানে বক্তাগণ সীতাকুণ্ডের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।