সীতাকুণ্ডে আন্তস্কুল ফুটবল চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সীতাকুণ্ড শাখার উদ্যোগে ৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সীতাকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে মুরাদপুর ভাটেরখীল উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম। উপজেলা চেয়ারম্যান আবদুল্লা আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ প্রমুখ।