সীতাকুণ্ডে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে দুই হাজার ২০০ প্রান্তিক কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ কার্যক্রম চলে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সাত হাজার ৫০০ হেক্টর কৃষি জমিতে আউশ ধানের চাষ করা হবে। বীজ ও সার পাওয়া এই কৃষকেরাই চাষের সঙ্গে সম্পৃক্ত। কৃষকপ্রতি পাঁচ কেজি উচ্চফলনশীল বীজধান, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও ৩০০ টাকা বিতরণ করা হয়।সার ও বীজ হাতে পেয়ে শেখনগর এলাকার কৃষক আবুল কালাম বলেন, ‘আগে কখনো এ ধরনের সহযোগিতা পাইনি। এ জন্য সরকারকে ধন্যবাদ।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বক্তব্য দেন জেলা উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাঈদ মিয়া, কৃষক আলমগীর প্রমুখ।