সীতাকুণ্ডে গার্লস গাইডের ‘ডে ক্যাম্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্লস গাইডিং মেয়েদের আত্মসচেতন ও আত্মনির্ভরশীল করে তোলে। দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এগিয়ে আসতে হবে। বিশ্ব গার্লস গাইড সংস্থার শতবর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ডে ক্যাম্প কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সীতাকুণ্ড বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে অনুষ্ঠিত ডে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম। বিজ্ঞপ্তি।