সীতাকুণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার সম্পদহানি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ৯ জুলাই গভীর রাতে উপজেলার বড় দারোগারহাটে এ ঘটনা ঘটে।অগ্নিনির্বাপক দল সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে বড় দারোগারহাট বাজারের স্কুল সড়কের বিশ্বজিৎ দাশের মালিকানাধীন একটি আসবাবের দোকানে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ডের অগ্নিনির্বাপক দলের তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।স্থানীয় বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ী শাহ আজম মানিক জানান, এতে আনুমানিক ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। সীতাকুণ্ড অগ্নিনির্বাপণ স্টেশন কর্মকর্তা আব্দুল বারেক জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।