সীতাকুণ্ডে প্রথম আয়কর মেলা ১৯ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এবার প্রথমবারের মতো আয়কর মেলা অনুষ্ঠিত হবে। ১৯ ও ২০ সেপ্টেম্বর স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হবে জানিয়েছেন চট্টগ্রাম কর অঞ্চল ১ এর সহকারী কর কমিশনার এ কে এম শামসুল আলম। ১৪ সেপ্টেম্বর বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান তিনি। মেলায় নতুন ও পুরোনো আয়করদাতাদের রিটার্ন পূরণ করা হবে। পাশাপাশি ই–টিআইএনের রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন করা হবে বলে জানিয়েছেন তিনি।