সীতাকুণ্ডে আজ (রোববার) সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ উৎসব শেষ হচ্ছে। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ল’ ক্লাব ও সাড়া দাও বাংলাদেশ সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করে। ১৮ অক্টোবর কুমিরা ক্যাম্পাসে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমন্বয়কারী মোরশেদ মাহমুদ খান। উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। উৎসব সম্পর্কে সাড়া দাও বাংলাদেশের সমন্বয়কারী মিল্টন দাশ বলেন, ‘আমরা এ উৎসবে গত কয়েক দিনে বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি, আজ শেষ দিনেও সবার সহযোগিতা পাব।’ উৎসব সফল করতে এর আগে এখানকার শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবনের পক্ষে প্রচারণা চালানো হয়।ডিএলপি প্রজেক্টর ডেল ব্র্যান্ডের ডিএলপি প্রযুক্তির ১২১০ এস মডেলের অত্যাধুনিক প্রজেক্টর বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এর এলভিডিএস বৈদ্যুতিক সংকেতপদ্ধতি দ্রুতগতিতে কাজ করে। ২৫০০ এএনএসআই লুমেন্সের এ প্রজেক্টরের কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল ২২০০:১। যা অনেক দূর থেকেও ঝকঝকে ছবি তুলে ধরে। এর এসভিজিএ ইমেজ চিপসেট এবং ব্রিলিয়ান্ট কালার প্রযুক্তি সঠিক ও সুন্দর রঙিন ছবি প্রদর্শন করে। ছয় মাসের বাল্ব ওয়ারেন্টিসহ কম্পিউটার সোর্স প্রতিটি প্রজেক্টরে দিচ্ছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। এর দাম ৬১ হাজর টাকা। বিজ্ঞপ্তি। সনির ল্যাপটপরিশিত কম্পিউটার্স লিমিটেড বাজারে এনেছে সনি করপোরেশনের ১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে, ব্লুরে সাপোর্টসহ ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর আই ৫ প্রসেসর, ২ দশমিক ৯৩ গিগাহার্স, র্যাম ৪ জিবি ডিডিআরথ্রি, হার্ডডিস্ক ড্রাইভ ৫০০ জিবি ও গ্রাফিক্স ১ গিগাবাইট। এর দাম পড়বে এক লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া সর্বনিম্ন ইন্টেল এটম ১ দশমিক ৬৬ গিগাহার্স প্রসেসর ১ জিবি র্যাম, ২৫০ হার্ডডিস্কসহ ল্যাপটপের দাম ২১ হাজার ৮০০ টাকা। প্রতিটি পণ্যের সঙ্গে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। বিস্তারিত ফোনে (০৩১-২৮৫৫৯২৫-৬ বা ০১১৯১-০০০১২১) জানা যাবে। বিজ্ঞপ্তি।