সীতাকুণ্ডে লোকনাথ মন্দির উদ্বোধন ও বিগ্রহ উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের চন্দ্রনাথধাম লোকনাথ সেবাশ্রমে মন্দির উদ্বোধন ও বিগ্রহ উন্মোচন উপলক্ষে তিন দিনের কর্মসূচি ১৮ জানুয়ারি শেষ হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল নামকীর্তন, নাটক, আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান। ১৬ জানুয়ারি কর্মসূচির উদ্বোধন করেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ।অনুষ্ঠানের শেষ দিন তীর্থ সম্মাননা পদক প্রদান ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয় আশ্রম প্রাঙ্গণে। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দাশের সভাপতিত্বে এবং আশ্রমের সাধারণ সম্পাদক সমীর কান্তি শর্মার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সন্তোষ ভুষণ দাশ। বিশেষ অতিথি ছিলেন স্রাইন কমিটির সদস্য অজিত নারায়ণ অধিকারী, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র জুলফিকার আলী, কাউন্সিলর সফিউল আলম, হারাধন চৌধুরী, ইপসার পরিচালক পলাশ চৌধুরী, রতন দাশ, দুলালচন্দ্র দে ও রতন ভট্টাচার্য। বক্তব্য দেন লোকনাথ আশ্রমের সমন্বয়কারী বুলবুল লালা, উৎসব উদ্যাপন পরিষদের সম্পাদক আশীষ চৌধুরী, তপন চক্রবর্তী, পৌরসভা পূজা কমিটির সভাপতি প্রবীর নাথ, সম্পাদক বিজয় ভট্টাচার্য প্রমুখ।সভায় চন্দ্রনাথ তীর্থের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সাংসদ এ বি এম আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, অধ্যক্ষ সন্তোষ ভুষণ দাশ, পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম, সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক সুখময় চক্রবর্তী, সমাজসেবক ননী গোপাল সাহা, নুরুল আলম, সুকুমার ধর (মরণোত্তর) ও প্রতিষ্ঠানের পক্ষে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমানকে বিশেষ তীর্থ সম্মাননা পদক দেওয়া হয়।বিকেলে চট্টগ্রাম সপ্তর্ষি থিয়েটার লোকপিতা লোকনাথ নাটক পরিবেশন করে।