সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরা জিপিএইচ কারখানা এলাকায় ২ অক্টোবর ১০ তলাবিশিষ্ট প্রশাসনিক ও ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অস্ট্রিয়ার প্রাইমেটালস টেকনোলজিস জিএমবিএইচের প্রধান নির্বাহী হেনরিক ম্যাক্সিমিলিয়ান, কর্মকর্তা কিটু শাশ্বত মাইকেল মজুমদার, ফ্লোরিয়ান শোয়ার্জমুলার, ভবনের স্থপতি মোস্তফা আশরাফুল ইসলাম প্রমুখ।
ছয় তলাবিশিষ্ট প্রশাসনিক ভবনে থাকবে স্যুইট কক্ষ, আবাসনব্যবস্থা, সম্মেলনকক্ষ, মাল্টি পারপাস হলসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অতিথি ও কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি।