সীমানাপাড়াবাসীর মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমানাপাড়া গ্রামের আদিবাসীদের মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা গ্রামবাসীকে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, সীমানাপাড়া গ্রামে ৮২ পরিবারের বসবাস। এ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। ২৪ জুন সীমানাপাড়াবাসীর মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক মো. রফিক প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘গ্রামবাসীকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনেটারি সামগ্রী বিতরণ তারই অংশ।’ উল্লেখ্য, প্রথম আলোয় এ গ্রামের স্যানিটেশনসহ বিভিন্ন সমস্যা নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।