সীমানার প্রিয় 'ছুটির ঘণ্টা', বাবার 'অবুঝ মন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল ও অভিনেত্রী সীমানা। তাঁর বাবা সেকেন্দার আলী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

বাবার সঙ্গে সীমানা। ছবি: খালেদ সরকার
বাবার সঙ্গে সীমানা। ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের খাবার পছন্দ?
সীমানা: যেকোনো টকজাতীয় খাবার আমার পছন্দ। এ ছাড়া ভুনা খিচুড়ি ও গরুর মাংস ভালো লাগে।
বাবা: শাকসবজি বেশি পছন্দ করি। গরুর মাংসও ভালো লাগে।
২. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
সীমানা: বাংলাদেশের ছুটির ঘণ্টা ও ভারতের কুচ কুচ হোতা হ্যায়।
বাবা: সুপ্রভাত ও অবুঝ মন।
৩. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
সীমানা: আমার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা। দেশের বাইরে সুইজারল্যান্ড।
বাবা: দিনাজপুরের স্বপ্নপুরীর শালবন ও শেরপুরের গজনী পাহাড়ে বেড়াতে ভালো লাগে।
৪. কার গান ভালো লাগে?
সীমানা: বাপ্পা মজুমদার, হাবিব, ন্যান্সি ও অরিজিৎ সিং।
বাবা: আবদুল জব্বার, সাবিনা ইয়াসমিন ও এস ডি রুবেলের গান আমার প্রিয়।
৫. প্রিয় লেখক
সীমানা: হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ ও আনিসুল হক।
বাবা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম আমার প্রিয় লেখক।
৬. প্রিয় রং...
সীমানা: নীল ও চাপা সাদা।
বাবা: সাদা ও কালো।
সাক্ষাৎকার: শফিক আল মামুন