সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলেরা দারুণ কাজ দেখাচ্ছে
রোবট গবেষণায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় নতুন হলেও এখন পর্যন্ত সাফল্য সন্তোষজনক। শিক্ষার্থীদের মধ্যে এ গবেষণার প্রতি যে আগ্রহ তা খুবই আশাব্যঞ্জক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষকদের সব রকম সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়। গবেষকদের জন্য আলাদা একটি গবেষণাগার দেওয়া হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলেরা যে কাজ দেখাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আর আমরাও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব যাতে তারা আরও বেশি সাফল্য পায়। আমাদের লক্ষ্য খুব শিগগিরই ‘এবিইউ রোবোকন’ প্রতিযোগিতায় দল পাঠানো। সে লক্ষ্যে গবেষকদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা চলছে। শিক্ষার্থীরাও এখন থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে রোবটিক গবেষণা চালাচ্ছে। সেদিন বেশি দূরে নয় যেদিন ‘এবিইউ রোবোকন’সহ সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। মো. তাজুল ইসলাম: অধ্যাপক। যন্ত্রকৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়