সীমাহীন আনন্দের একটি ঈদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ক্লাস টু-তে পড়ি! ঈদের নামাজ শেষে আব্বাকে সালাম করে বকশিশ পেয়েছিলাম ২ টাকার ১০টি নতুন নোট। একে তো নতুন জামা গায়ে তার ওপর নতুন নোট! এমন ভাবে খাতার মাঝে রেখেছিলাম যেন ভাঁজ না পড়ে! দুপুরে সবাই খাওয়া শেষে বের হলাম ঘুরতে, তখন ১ টাকা করে আইসক্রিম বিক্রি হতো। ভেতরে লটারি হিসেবে ১ টাকার কয়েন থাকত! সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম! মহাখুশি হয়ে সেই এক টাকা দিয়ে আবার কিনলাম, তখনো পেলাম! পরপর তিনবার পেয়ে আমি তো আত্মহারা হয়ে গিয়েছিলাম! 

ছোটবেলা থেকে লটারি ভাগ্য ভালো ছিল তাই বন্ধুরাও আমাকে দিয়ে কেনাতো। আমিও ভাগ পেতাম! সেই ঈদে ১০ টিরও বেশি আইসক্রিম খেয়েছিলাম। সত্যিই সেই স্মৃতি আজও মনে পড়লে খুব ভালো লাগে। সারা দিন শেষে বাকি ৯টি নতুন নোট টানা দুই বছর সংগ্রহে রেখেছিলাম!