প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ নভেম্বর ছুটির দিনেতে প্রকাশিত ‘ভুরকি গ্রামের স্বপ্না বিবি থেকে রুশনারা আলী’ লেখাটি চমৎকার হয়েছে। সেই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে ১৪ নভেম্বর প্রকাশিত ঈদ উপহার ক্রোড়পত্রটিও দারুণ মনকাড়া হয়েছে। প্রথম আলোকে বিশেষভাবে ধন্যবাদ।মুনিয়া চট্টগ্রাম।মফস্বলের জন্য শোকগাথাছুটির দিনের ৫৬৩তম সংখ্যায় প্রকাশিত ‘মফস্বলের জন্য শোকগাথা’ শিরোনামে লেখাটি খুবই ভালো লেগেছে। সুনিবিড় প্রকৃতি প্রতিটি মানুষকে মায়ের মতোই টানে। তাই তো যান্ত্রিক জীবনে সামান্য অবসর পেলেই মন চায় ছুটে যেতে প্রকৃতির কাছে। ইচ্ছা করে প্রকৃতির বন্ধনে নিজেকে আবদ্ধ করতে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, নগরায়নের প্রভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামের শান্ত-সুশীতল পরিবেশ।শরিফ খানআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।