রেলে কাটা পড়ে দুটো পা হারিয়েছিলেন সু। কিন্তু হূদয় হারাননি। বরং বলতে হয়, তাঁর হূদয়টা অন্য আট-দশটা মানুষের চেয়ে বড়। আর বড় বলেই চীনা এই নারী তাঁর দুটো পা হারানোর মতো বিশাল দুঃখকে অবলীলায় জয় করে দাঁড়িয়েছেন তাঁরই মতো এতিম আর সব-হারাদের পাশে। ‘সারা বিশ্ব’ পাতায় প্রকাশিত খবরটা যাদের চোখে পড়েনি, তাদের জন্য সু ইউ হুয়ার গল্পটা আবার বলি:মাত্র ১২ বছর বয়সে রেলে কাটা পড়ে দুটো পা হারিয়েছিলেন সু। ১৭ বছর বয়সে তার ঠাঁই হয় এক এতিমখানায়। চীনের হুনান প্রদেশের এই এতিমখানাতেই শুরু হয় সুর সংগ্রামমুখর জীবন। দুটো পা নেই তো কী? বিশেষ ধরনের দুটো টুল ব্যবহার করেই দিব্যি হাঁটা-চলা রপ্ত করে ফেলেন সু। তারপর? না, সু নিজের জীবন গড়ার কাজে মন দেননি। বরং সব চেষ্টা-শ্রম ঢেলে দিয়েছেন এতিমখানার শিশুদের দেখাশোনার কাজে। সেই এতিমখানার ১৩০টি শিশুর দেখাশোনার দায়িত্ব এখন সুর একার। তিনি এখন সব এতিম শিশুর বড় মা। (প্রথম আলো, ২৩ ডিসেম্বর, ২০১০)প্রতিবন্ধী মানুষদের কেবল দয়া আর করুণা দেখিয়ে তুষ্ট হওয়ার দিন ফুরিয়েছে। একজন প্রতিবন্ধী মানুষও অনায়াসে শামিল হতে পারেন উন্নয়ন আর সেবামূলক কাজে। ৫৫ বছর বয়সী সু ইউ হুয়া তাঁরই দারুণ এক উদাহারণ!—ইকবাল হোসাইন চৌধুরী